Description
বর্তমান যুগ ফিতনার যুগ। প্রতিনিয়ত নানা নামে ও নানান কৌশলে নতুন নতুন ফিতনা আত্মপ্রকাশ করছে। আকর্ষণীয় স্লোগান, প্রলোভন ও প্রতারণার আড়ালে এসব ফিতনা মানুষের ঈমান-আকীদা ও আমল-আখলাককে বিপর্যস্ত করছে।
আমাদের এ অঞ্চলে প্রচলিত তথাকথিত ‘হেযবুত তওহীদ’ তেমনই একটি বিতর্কিত সংগঠন, যার ভ্রান্ত আকীদা ও বিভ্রান্তিকর কার্যক্রম সম্পর্কে উম্মতের সাধারণ মানুষকে সচেতন করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ ক্ষেত্রে প্রয়োজন ছিল গভীর ইলমী আমানতদারী, নির্ভুল বিশ্লেষণ ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনার মাধ্যমে সংগঠনটির চিন্তা-চেতনা ও কার্যক্রমের স্বরূপ তুলে ধরা।
আলহামদুলিল্লাহ! পরম শ্রদ্ধাভাজন মুরুব্বী হযরত মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম-এর তত্ত্বাবধানে তাঁর স্নেহভাজন শাগরিদ মাওলানা ইবরাহীম খলীল ছাহেব এ গুরুত্বপূর্ণ কাজটি আঞ্জাম দিয়েছেন। আশা করি, বইটি পাঠকদের বিভ্রান্তি নিরসন ও সঠিক উপলব্ধি অর্জনে সহায়ক হবে।






Reviews
There are no reviews yet.