Description
জীবনের পথ পরিক্রমা কুসুমাস্তীর্ণ নয়। আছে চড়াই-উতরাই ও বাধা-বিপত্তি। জীবনের দুর্গম পথে চলতে গিয়ে বাধা-বিপত্তির মুখোমুখি হলে, আমরা সেই অবস্থাকে কীভাবে গ্রহণ করব, তা নির্ভর করে আমাদের মানসিকতার উপর। যারা সব বিষয়ে ইতিবাচক চিন্তা করেন, তারা বাধা-বিপত্তিকে সফলতার সোপান হিসেবে গ্রহণ করেন। ইতিবাচক মানসিকতাসম্পন্ন মানুষ কখনো ভেঙে পড়ে না। তারা সাফল্যের লক্ষ্যে এগিয়ে যায়। তারা আত্মবিশ্বাসী, ধৈর্যশীল, নিষ্ঠাবান ও কর্মঠ হয়। তারা নিজেদের সম্পর্কে যেমন ইতিবাচক, তেমনি অন্যদের সম্পর্কেও ইতিবাচক মনোভাব পোষণ করে। অন্যদিকে যারা নেতিবাচক চিন্তা করে, তাদের কাছে যেকোনো বাধাই বিরাট প্রতিবন্ধকতা। নেতিবাচক মনোভাবের মানুষ নিজের জন্য যেমন ক্ষতিকর, তেমনি অন্যদের জন্যও ক্ষতিকর হয়ে থাকে। কিন্তু নেতিবাচক মানুষগুলো নিজেরাই তাদের নেতিবাচকতা সম্পর্কে সচেতন নয়। আর ইতিবাচক মানুষগুলো সঠিক আচরণগত কৌশল ব্যবহার করে নিজেদের উন্নতির পথে এগিয়ে যায়।
বইটি আপনাকে এমন কিছু আচরণগত দক্ষতার সাথে পরিচয় করিয়ে দেবে, যা আপনাকে একজন আত্মবিশ্বাসী ও সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। সুখী জীবন যাপনের জন্য ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে হলে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।






Reviews
There are no reviews yet.